দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দায়িত্ব পালনরত মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণগুলো যাচাই-বাছাই ও ওজন করা হলে মোট ওজন দাঁড়ায় ১৪ দশমিক ০৪০ কেজি।
সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হবে।
এমএস/